ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৮:৪৯:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট নেই, বিভ্রান্ত না হওয়ার আহ্বান 

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টুইটারসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকাউন্ট নেই। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রেস সচিব ইমরুল কায়েস বলেন, ‘এখন একটি টুইটার অ্যাকাউন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল অ্যাকাউন্ট হিসেবে প্রচার করা হচ্ছে, যা মোটেও সত্য নয়।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নেই। তাই এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।’